অস্ত্রকাণ্ডের পর ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে অস্ত্র হাতে বিতর্কিত মাদকবিরোধী অভিযান চালানোর পর পদে ইস্তফা দেওয়ার নির্দেশ পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে এ নির্দেশ দেন। মন্ত্রী এবং দলীয় নেতাদের এমন আচরণে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

জৈন্তাপুরে ২৪ ঘণ্টায় দুই মাদকের চালান আটক, গ্রেপ্তার ৪
সিলেটের জৈন্তাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মাদক ও যানবাহনের মোট আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি
অ্যাডভোকেট নূরুন্নাহার আক্তারমানুষ—স্বজন, প্রিয়জন ও প্রয়োজন
হাবীব চৌহানআগস্টের আগুনের আঁচে ফের ভাতৃহারা হলাম
শৈবাল আদিত্যকলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
ভারতের কলকাতার উত্তরাঞ্চলে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ছে এবিজি স্পোর্টস সিটি
আধুনিক ক্রীড়া অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ ও প্রশিক্ষণসুবিধা গড়ে তুলে দেশের খেলাধুলায় নতুন সম্ভাবনা তৈরি করছে এবিজি স্পোর্টস সিটি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে গড়ে ওঠা এই ক্রীড়া কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, স্কোয়াশ ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন, একাডেমির মাধ্যমে নতুন খেলোয়াড় গড়ে তোলা এবং তরুণদের ক্রীড়ামুখী করার উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বসুন্ধরা গ্রুপের এই প্রকল্প।
ষাটের দশক থেকে অভিনেত্রী নাসিমা খান আর নেই
ষাটের দশকের বাংলা ও উর্দু চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।