রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শৃঙ্খল বিক্রিয়া শুরু
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।

চাই মতপার্থক্যের মধ্যেও ঐক্য
খাজা মাসুম বিল্লাহ কাওছারীসুমাইয়া সরকারের ভূমিকা খতিয়ে দেখার দাবি
ফারূক মাহমূদপূনর্বিন্যাস হোক রাজপথ আর ফুটপথ
ফারূক মাহমূদতাজমিনের কক্সবাজার যাত্রা, হোটেলে অবস্থানসহ বিভিন্ন তথ্য সামনে
কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) মৃত্যুর আগে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান করেছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যায় রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে হোটেলটির ৩০২ নম্বর কক্ষে ওঠেন তিনি। পরদিন কুমিল্লার উদ্দেশে রওনা হওয়ার পর সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন বলে পুলিশের ভাষ্য। এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাজমিনের কক্সবাজার যাত্রা, হোটেলে অবস্থান এবং বাড়ি ফেরার পথ ঘিরে তদন্তে বিভিন্ন তথ্য সামনে এসেছে।
আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি
অ্যাডভোকেট নূরুন্নাহার আক্তারমানুষ—স্বজন, প্রিয়জন ও প্রয়োজন
হাবীব চৌহানআগস্টের আগুনের আঁচে ফের ভাতৃহারা হলাম
শৈবাল আদিত্যদিল্লিতে বিক্ষোভমেট্রো ও ইন্টারনেট সচল রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে মেট্রোরেল ও ইন্টারনেট সেবা সচল রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (১১ অক্টোবর) মোদি সরকারকে দেওয়া এ নির্দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও চলাচলে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের শর্ত মেনে চলার কথাও বলেছেন আদালত।
হাসানের হ্যাটট্রিকের পর শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিড বাংলাদেশের
হাসান মাহমুদের হ্যাটট্রিক ও পাঁচ উইকেটের নৈপুণ্যে আফগানিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে বড় লিডের পথে এগিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ১৫৯ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছালেও দিনের শেষ বিকেলে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে স্বাগতিকেরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে।
ষাটের দশক থেকে অভিনেত্রী নাসিমা খান আর নেই
ষাটের দশকের বাংলা ও উর্দু চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।